• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ দেওয়া হবে না : নাহিদ ইসলাম,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৪ পঠিত
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

, ১১ অক্টোবর, ২০২৪ ( : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন সময় ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করে। ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেয়ার এ ধরনের সুযোগ কাউকে দেওয়া হবে না।

আজ রাজধানীর কলাবাগান মাঠে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যেন সারা দেশে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করা যায়। এজন্য একদিন ছুটি বৃদ্ধি করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হচ্ছে।

ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, এবার পূজা উপলক্ষ্যে ছুটি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থায় আমরা অভিভূত। এ জাতীয় নিরাপত্তা ব্যবস্থা ইতিপূর্বে আর কখনোই হয়নি। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে এজন্য ধন্যবাদ জানান।

উপদেষ্টা বলেন, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছি, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে যাব। একটি দেশের স্থিতিশীলতা নির্ভর করে সে দেশের ধর্মীয় সম্প্রীতির ওপর। আমরা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখতে চাই। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় না থাকলে এটি পুরো দক্ষিণ এশিয়াতেই প্রভাব ফেলবে। দেশের অনেক জায়গায় পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

পরিদর্শন শেষে পূজামণ্ডপে আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ