• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

গাজাকে ‘মানবতার লজ্জা’ বলেছেন এরদোগান,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৬ পঠিত
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৪ (: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বৃহস্পতিবার তিরানায় পৌঁছানোর সাথে সাথে ইসরাইলের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছেন। সার্বিয়া সফরে যাওয়ার পথে বলকানে প্রথম যাত্রা বিরতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি আবারো দাবি করেছেন, গাজায় ইসরাইলের পদক্ষেপ ‘গণহত্যা’ সৃষ্টি করেছে।

এরদোগান আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ গণহত্যাকে ‘মানবতার লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আরো বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়, আমাদের অবশ্যই অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে এবং ইসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।’

এরদোগান আরো বলেন, ‘গত এক বছর ধরে গাজায় যে গণহত্যা চলছে তা সমগ্র মানবতার অভিন্ন লজ্জা।’

ইসরাইলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসেব অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক হামলার ফলে ১,২০৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়।

হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ৪২,০৬৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যার বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ বলেছে, পরিসংখ্যান নির্ভরযোগ্য।

এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাকে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেছেন।
এরদোগান বলেছেন, ‘নেতানিয়াহু সরকারের নেতৃত্বে আগ্রাসন এখন এই অঞ্চলের বাইরে বিশ্ব ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।’

বৃহস্পতিবার দিনের শেষে এরদোগান আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার সাথে তিরানার গ্রেট মসজিদ উদ্বোধন করেন।

বলকানের বৃহত্তম বৃহত্তম এই মসজিদের ধারণ ক্ষমতা ১০ হাজার জন। তুরস্কের অর্থায়নে এই প্রকল্পে ব্যয় হয়েছে ৩০ মিলিয়ন ইউরো।

তুরস্ক আলবেনিয়ার প্রধান জনশক্তি নিয়োগকারী দেশ। এরদোগান গত ফেব্রুয়ারিতে বলেছেন, ৬শ’ টিরও বেশি তুর্কি কোম্পানি তার দেশে ১৫ হাজারেরও বেশি কর্মীকে চাকরি দিচ্ছে।

তিনি বলেন, এটি আলবেনিয়ার পাঁচটি বৃহত্তম বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে একটি। তুরস্ক আলবেনিয়ায়  সাড়ে ৩শ’ মার্কিন ডলার বিনিয়োগের  প্রতিশ্রুতি দিয়েছে।

ন্যাটো সদস্য দুটি দেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক। তুরস্ক তার বায়রাক্টার টিবি-২ ড্রোন তিরানায় সরবরাহ করে।
তিরানা থেকে এএফপি এ খবর জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ