• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আসিফসহ শহিদদের অবদান ভোলা যাবে না: যুব ও ক্রীড়া উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৮ পঠিত
আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

সাতক্ষীরা, ১২ অক্টোবর, ২০২৪  : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঢাকার নর্দান ইউনিভার্সিটির মেধাবী ছাত্র সাতক্ষীরার শহিদ আসিফের কবর জিয়ারত করেছেন অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া।

শনিবার সকালে দেবহাটা উপজেলার আস্কারপুরস্থ শহিদ আসিফের বাড়িতে যান উপদেষ্টা। এ সময় তার পিতাসহ পরিবারের প্রতি সমবেদনা জানান ও তাদের খোঁজ-খবর নেন। পরে তিনি শহিদ আসিফের কবর জিয়ারত করেন।

এর আগে, তিনি উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ আসিফ মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা। এ আন্দোলনে দেবহাটার আস্কারপুর গ্রামের শহিদ আসিফসহ যারা শহিদ হয়েছেন তাদের অবদানের কথা ভুলে গেলে চলবে না। তাদেরকে আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর এবং যারা শহিদ হয়েছেন, তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে।

তিনি আরো বলেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। এ জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত, এসে দেখি তা নয়। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তি প্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্নভাবে দেখা হলেও, এখন আর সেটি আর থাকবে না। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচার সরকারের কারণে  বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে, এই জনপদকে এগিয়ে নেওয়ার।

অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) আবুল হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র আন্দোলনের সদস্য আবিদ হাসান তানভিরসহ অন্যান্যরা। শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত শেষে তিনি শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ