• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

শিগগিরই ডিমের দাম কমবে : ফরিদা আখতার,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৮ পঠিত
আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ ): সহনীয় পর্যায়ে দাম নির্ধারণে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে অচিরেই ডিমের দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন,‘ডিমের দাম স্বাভাবিক পর্যায়ে আনতে সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে। এতে পাইকারি পর্যায়ে ডিমের দাম কমেছে, আমরা আশা করছি শিগগিরই এর দাম নিয়ন্ত্রণে চলে আসবে।’
শুক্রবার ‘বিশ্ব ডিম দিবস-২০২৪’ উপলক্ষে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ সেবা বিভাগ (ডিএলএস), বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা (ডব্লিউপিএসএ-বিবি) এবং ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

ডিমের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিক বন্যায় সারা দেশে অনেক পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে যা শেষ পর্যন্ত ডিমের সামগ্রিক উৎপাদন ও সরবরাহকে প্রভাবিত করেছে।’
ডিমকে একটি অপরিহার্য খাদ্য উপাদান হিসাবে ঘোষণা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি আরও বলেন,‘উৎপাদন বাড়াতে গ্রাম পর্যায়ে মহিলাদের পোল্ট্রি খামার পরিচালনায় উৎসাহিত করতে হবে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এটি তাদের অর্থনৈতিকভাবেও শক্তিশালী করে তুলবে। তাই গ্রামীণ বসতবাড়িতে হাঁস-মুরগি পালনের ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া প্রয়োজন।’
তিনি এসময় বলেন,‘আশ্বিন-কার্তিক মাসে দেশে সবজির সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যে কারণে ডিমের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় এবং দামও নাগালের বাইরে চলে যায়।’

চাহিদা কম থাকাকালীন উদ্বৃত্ত ডিম হিমাগারে সংরক্ষণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘সংরক্ষিত ডিম আমরা পরবর্তীতে ব্যাপক চাহিদার সময় সরবরাহ করতে পারি। তবে সংরক্ষণের নামে ডিম মজুদ রাখার অনুমতি কোনোভাবে দেওয়া হবে না।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএইউ) পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শওকত আলী।

ডিএলএসের মহাপরিচালক ড. মোহাম্মদ রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার ও ওয়াপসা-বিবি’র সভাপতি মশিউর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ