• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

হেফাজতে ইসলামের ভোলা জেলা কমিটি গঠন: সভাপতি মাওঃ আনাস, সম্পাদক মাওঃ তৈয়বুর রহমান/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪০৮ পঠিত
আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলার কমিটি গঠন উপলক্ষে এক কাউন্সিল সম্মেলন ১৩ (অক্টোবর) রবিবার বিকেলে ভোলার বোরহানউদ্দিন উপজেলার থানার মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে হেফাজতে ইসলামের সাবেক জেলা সভাপতি মাওঃ আনাস সাহেব দা.বা. কে সভাপতি ও মাওঃ তৈয়্যবুর রহমান দা.বা.কে সাধারণ সম্পাদক এবং মাওলানা মিজানুর রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা জালালুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা কবির হোসাইনকে অর্থ সম্পাদক এবং মুফতি তরিকুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট ভোলা জেলার এই নতুন কমিটি ঘোষণা করা হয়। হেফাজতের নায়েবে আমির ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও ভোলা জেলার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আনাস সাহেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ মাহমুদী, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ