• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মানুষ শয়তানের চেয়ে শক্তিশালী: ফারিণ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৯৬ পঠিত
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

অভিনেত্রী তাসনিয়া ফারিণ কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। ব্যক্তিগত ও পেশাগত জীবনের খবরাখবর ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবার তাকে দেখা গেল মানুষ ও শয়তানের তুলনা করতে। গত শনিবার এক ফেসবুক পোস্টে ফারিণ লিখেছেন, ‘আমরা সব সময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে?’ অভিনেত্রীর এ স্ট্যাটাসটি যে তার কাজের প্রচারণার জন্য, সেটি স্পষ্ট। কেননা মন্তব্যের ঘরে তার সদ্য প্রকাশিত ওয়েব সিরিজ ‘চক্র’-এর সন্ধান দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার একটি ওটিটি প্লাটফর্মে প্রকাশ পেয়েছে সিরিজটি। এতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। এছাড়াও রয়েছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, এ কে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ