• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা পুরুষ ৩৫ বছর, নারী ৩৭ বছর করার সুপারিশ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৪ () : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

কমিটির প্রধান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি চাকরিতে বয়সসীমার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আবদুল মুয়ীদ বলেন, দেশের আর্থ-সামাজিক দিক বিবেচনা করে আমরা এটি সুপারিশ করেছি। আমরা নতুন কিছু আবিষ্কার করিনি। পৃথিবীর অনেক দেশেই এটি বিদ্যমান আছে। নারীরা যাতে সব ক্ষেত্রে অগ্রাধিকার পায় সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গত ৩০ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে অন্তর্র্বর্তী সরকার।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নারী পুরুষ নির্বিশেষে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ