• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৫৩ পঠিত
আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

, ১৫ অক্টোবর, ২০২৪ : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের সময় আহতদের জন্য চিকিৎসা সেবা এবং পুনর্বাসনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) আহত ব্যক্তিদের দেখতে যাওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে যতদিন প্রয়োজন ততদিন সহায়তা অব্যাহত থাকবে।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের যোগ্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য চাকরির নিয়োগ নিশ্চিত করবে। তিনি  বলেন, ‘আমরা এও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের চিকিৎসকরা যদি মনে করেন এখানে চিকিৎসা করা সম্ভব নয়, আমরা তাদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।’

ছাত্র-নেতৃত্বাধীন জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্মম দমন-পীড়নের শিকার হয় শত শত সাধারণ মানুষ, আহতদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ