• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বানারীপাড়ায় ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগে ডিস ব্যবসায়ী ও আ’লীগ নেতা মোজাম্মেলের বিরুদ্ধে মামলা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩১৬ পঠিত
আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

মাইদুল ইসলাম শফিক,বানারীপাড়া ::

বানারীপাড়ায় ডিস ব্যাবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোজাম্মেল ওরফে ডিস মোজাম্মেলের নেতৃতে অফিস কক্ষে ঢুকে ভূমি সহকারী কর্মকর্তা বিমল হালদারকে
মারধর করা হয়েছে।
এ ঘটনায় ১৫ অক্টোবর রাতে মজ্ঞলবার রাতে মারধরের শিকার বানারীপাড়া সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বিমল হালদার বাদী হয়ে ডিস ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, ১৪ অক্টোবর সোমবার বেলা ১১টার দিকে ডিস ব্যাবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেনসহ আসামীরা বানারীপাড়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ৪২ নং মৌজার ৯৩৪ নম্বর খতিয়ানের হাল ৬১৪ দাগের শশ্মান শ্রেণীর জমি বাগান শ্রেণী দেখিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধের হোল্ডিং অনুমোদনের জন্য ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বিমল হালদারকে চাপ সৃষ্টি করেন।
শ্মশানের জমিতে হোল্ডিং কর দিতে তিনি রাজী না হওয়ায় তারা সরকারী কাজে বাধা প্রদান করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ কিল-ঘুষি ও চড়থাপ্পর মেরে আহত করে আসামীরা।
এসময় তার ডাকচিৎকারে অফিসের অন্যান্য কর্মচারীরা এগিয়ে এলে তাকে খুন-জখমের হুমকি দিয়ে আসামীরা ওই স্থান ছেড়ে চলে যায়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত)মো: মমিন উদ্দিন জানান,ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা নেওয়া হয়েছে ও আসামীদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ