• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আইসিটি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী এস্তোনিয়া,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৫৪ পঠিত
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪ () : এস্তোনিয়া আইসিটি খাতে, বিশেষ করে ই-গভর্নেন্স এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে এস্তোনিয়ার নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত মার্জে লুপ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎকালে এমন আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা লুপকে বাংলাদেশে এস্তোনিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত দৃষ্টিভঙ্গি এবং চলমান সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই বাংলাদেশ-এস্তোনিয়া সম্পর্কের বিষয়ে মতবিনিময় করেন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ