• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী ডাচ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

২১ অক্টোবর, ২০২৪ ( : বিদায়ী ডাচ রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডিউরেন আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ডাচ রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। ডাচ রাষ্ট্রদূত বাংলাদেশে কাজ করার স্মৃতিচারণ করেন, বিশেষ করে এ বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র-জনতার বিপ্লব প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের সাইডলাইনে ডাচ প্রধানমন্ত্রীর সাথে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা স্মরণ করেন, যেখানে তিনি বাংলাদেশে দুর্নীতি দমন, বন্যা ব্যবস্থাপনা এবং কৃষি খাতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন।

ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তার সরকারের কারিগরি সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া তারা ২০২৯ সালের পর ইউরোপীয় ইউনিয়নে বাণিজ্যিক সুবিধা, পোশাক শিল্পে কর্মপরিবেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের আসন্ন যুব উৎসব নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ