Array জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ,,,,দৈনিক ক্রাইম বাংলা – Daily Crime Bangla
  • রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ার মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। ধানের শীষের সমর্থনে কলাপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ১৯ মাস পর সুমন হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। জ্বালানি ও বিদুৎ মহাপরিকল্পনা খসড়া বাতিলের দাবিতে নাগরিক সমাজের প্রতিবাদ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১/দৈনিক ক্রাইম বাংলা।। ধানের শীষে ভোটেই জনগণের ভাগ্য বদলাবে: মৌলভীবাজারে তারেক রহমান,, কলাপাড়ায় সাংবাদিকদের সাথে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।।

জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৫ পঠিত
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৪ : গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তালিকা শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জুলাই-আগস্ট মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের এ তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

তালিকা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৪জন, সিরাজগঞ্জে ১৪জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাইরে খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় বাকি ১৬ জন নিহত হয়েছেন।

তালিকায় নিহতদের নাম, পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম এবং ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে।

তালিকা প্রকাশ করে সদর দপ্তর থেকে বলা হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছেন। তাই গণ অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো।’

পুলিশ সদর দপ্তর আরও জানায়, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। যদি কেউ দাবি করেন, গণ অভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।

সদর দফতর থেকে প্রকাশিত নিহত পুলিশ সদস্যদের তালিকা:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ