• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজান–ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়,,, গার্ড অব অনারে বরণ, ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আকাশে রমজানের চাঁদ: বৃহস্পতিবার থেকে শুরু পবিত্র সিয়াম সাধনা,,, রমজান ঘিরে বিদ্যুৎ, বাজার ও সুশাসনে কঠোর বার্তা: প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে অগ্রাধিকার নির্ধারণ,,, বাবা-মায়ের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারসহ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ,৷ মাহফুজ আলম–এর মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়,,, সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে জামায়াত: শফিকুর রহমান নেতা, তাহের উপনেতা, নাহিদ হুইপ,,, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতৃত্বে নতুন সরকার,,, তারেক রহমান-এর প্রথম কর্মদিবস: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, বিকেলে মন্ত্রিসভার বৈঠক,,, টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,,

কাজানে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের দ্বিপক্ষীয় বৈঠক,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৪ পঠিত
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৪ () : পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই এ. রায়বকভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার ওপর মনোযোগ নিবদ্ধ করে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করে। রাশিয়ার মস্কোতে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠানের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং দুই দেশের মধ্যে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার গুরুত্ব উল্লেখ করেন। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ‘পরিপক্ক’ সম্পর্ককে একটি নতুন উচ্চতায় উন্নীত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ব্রিকস সামিটে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য পররাষ্ট্র সচিব উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ব্রিকস প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ব্রিকস প্রক্রিয়ায় যুক্ত থাকার নতুন অঙ্গীকারে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশ্বাস দেন যে রাশিয়া সরকার ভবিষ্যতে ব্রিকসের সম্প্রকারণের সময় বৃহত্তর ভূমিকার জন্য বাংলাদেশকে সমর্থন করবে।

বহুপক্ষীয় বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে একটি টেকসই ও নিয়ম-ভিত্তিক বিশ্বব্যবস্থার জন্য বহুপাক্ষিকতা ও বহুমেরু বিশ্বে দৃঢ় বিশ্বাস এবং বহুপক্ষীয় বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে রায়বকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্সির অধীনে ব্রিকস ঘোষণা (কাজান ঘোষণা) উন্নয়নশীল দেশগুলোর জন্য বাস্তব ও ফলাফল-ভিত্তিক সহযোগিতার ওপর মনোনিবেশ করবে।

তিনি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)’র পূর্ণাঙ্গ সদস্য হিসেবে বাংলাদেশের ভূমিকার ওপর আলোকপাত করেন এবং অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

সভায় মস্কোতে বাংলাদেশ দূতাবাসের সিডিএ জনাব ফয়সাল আহমেদ এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ