• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

জেল থেকে প্রচুর গালিগালাজ শিখেছি-পরীমণি,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। তার বিয়ে থেকে শুরু করে পরকীয়া, বিচ্ছেদ এসব কারোই অজানা নয়। এছাড়াও নানান বিতর্কিত কর্মকা-ে জড়িয়ে আইনি জটিলতা, মামলা-মোকদ্দমা ফলস্বরূপ জেলও খেটেছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরলেন; সঙ্গে পরীমণি এও জানালেন, চার শিকার মধ্যে থেকেই নাকি বহু গালাগাল শিখেছিলেন তিনি। সেই সাক্ষাৎকারে পরীর কাছে জানতে চাওয়া হয়, জেল জীবন থেকে কী শিখেছেন নায়িকা। উত্তরে পরীমণি বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখান থেকে কি ভালো কিছু শিখব বলেন? আমি সেখান থেকে প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা (কয়েদিরা) সারাক্ষণ এ-ই করত। আর কি শিখব। দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে।’ কিছু দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরে পরীমণির ভাষ্য, ‘জেলে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। যেন পুরো একটা ভিন্ন জগৎ। সেখানে এমন অনেকে ছিলেন যারা ৪০ বারের বেশি জেলে গেছেন। মুখে কেউ কেউ ব্লেড নিয়ে ঘুরছে! গ্রুপিং, বিচিং হতো সেখানে। টাইমপাস করার জন্য সেখানে অনেকেই ইচ্ছা করে ঝগড়া করত।’ জেল থেকে ফেরার সময় পরীমণির জন্য কয়েদিরা কেঁদেছিলেন বলেও জানান পরীমণি। বলেন, ‘যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সে সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। কারণ অনেকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আবার কেউ কেউ খুশিও ছিলেন এই ভেবে যা গেলে বাঁচি!’ ২০২১ সালের ৪ আগস্ট মাদককা-ে পরীমণিকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তী সময়ে মাদক মামলায় নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে। সেই সময়ের স্মৃতি মনে করে মজার ছলেই জেল জীবনের দুঃসহ অভিজ্ঞতা তুলে আনলেন পরীমণি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ