• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

স্টার লাইনের বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু, চালক গ্রেপ্তার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৪ পঠিত
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় মা-ছেলেসহ একই পরিবারের ৩জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত মো. আনোয়ার হোসেন (৩৬) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের মৃত মো.বসির উল্যার ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ঘটনার ২৬দিন পর র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ৩আগস্ট বেগমগঞ্জের দোকানঘর এলাকায় স্টার লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস উল্টো পথ দিয়ে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশা চালক জসিম উদ্দিন, তার মা তাহেরা বেগম ও ভাবী কোহিনুর বেগম মারা যান। ঘটনরার পরপরই বাসচালক গাড়ি রেখে পালিয়ে যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আরও বলেন, এ ঘটনায় নিহত সিএনজি চালকের ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে অভিযুক্ত চালকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার দুপুরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ