• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বরিশালের বানারীপাড়ায় মাদকদ্রব্যসহ আটক -৭ জন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৮ পঠিত
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া ::

বরিশালের বানারীপাড়ায় পৃথক পৃথক স্থান থেকে মাদকদ্রব্যসহ ৭ আসামিকে আটক করেছে থানা পুলিশ।

২৯ অক্টোবর মঙ্গলবার বানারীপাড়া থানার চৌকষ অফিসার ইনচার্জ মোঃ মোস্তফার দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আল-মামুন এর নেতৃত্বে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী জেসমিন বেগম (৪০) ও সুমা বেগম (৩৬) কে বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে এবং গাজাসেবী সুমন দত্তকে(৩৫) জম্বুদ্বীপ থেকে ১৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়। এর মধ্যে জেসমিন বেগম ও সুমা বেগমের বাড়ি বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার সাধুর বটতলা নামক স্হানে। এর আগেও তারা কয়েকবার মাদকদ্রব্য সহ আটক হয়েছিল। এছাড়াও পৌরসভার ৩ নং ওয়ার্ডের তমালতলার মোঃ হৃদয় ও মোঃ শামীম, আলতা গ্রামের বেল্লাল মোল্লা এবং গাভা গ্রামের ইমন ডাকুয়াকে ১৫০গ্রাম গাজা সহ ব্রাহ্মণকাঠী বিবিসি ইটের ভাটা থেকে এস আই (নিঃ) মোঃ আল মামুন ও এস আই (নিঃ) মোঃ কামাল হোসেন গ্রেপ্তার করেন।আসামীদের নামে মাদকদ্রব্য আইনে মামলা করে কোর্ট হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা জানান বানারীপাড়া উপজেলা থেকে মাদক নির্মূলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং অত্র উপজেলায় যারা মাদক ব্যবসা করে তাদের আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ