• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান/দৈনিক ক্রাইম বাংলা।।

এমন নজরুল ইসলাম।। / ১৯৮ পঠিত
আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

এম নজরুল ইসলাম।।

শুক্রবার ১ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় ঢাকা প্রেস ক্লাবের কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু’র সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক রফিকউল্লাহ সিকদার আলো, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শফিকুল ইসলাম কাজল, (সাবেক) জিপি প্রসাশনিক ট্রেইবুনাল বাংলাদেশ সুপ্রিমকোর্ট।
সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য হাফেজ মাওলানা মোঃ ছালাহ্ উদ্দিন।
এই সময় প্রেস ক্লাবের সাধারন সভায় কর্ম পরিকল্পনা তুলে ধরেন এবং ক্লাবের বিগত দিনের আয় ও ব্যায়ের হিসাব পেশ করেন সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু।
এ সময় আরও বক্তব্য রখেন ঢাকা প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি শাহাদাত হোসেন শাহিন, সহ-সভাপতি এডভোকেট আলাউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ বাবুল রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সব শেষে প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে আইডি কার্ড পড়িয়ে দেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক রফিকউল্লাহ সিকদার ও এডভোকেট শফিকুল ইসলাম কাজল। অনুষ্ঠানের কার্যক্রম শেষে ক্লাবের সভাপতি মোঃ শাহজাহান মিয়া নিজ বাসায় সকল অতিথি ও সদস্যদের কে প্রীতিভোজ এর আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ