• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন সাবিহ উদ্দিন: স্মরণ সভায় বক্তারা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৬ পঠিত
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

ঢাকা, ২ নভেম্বর, ২০২৪  : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব ও রাষ্ট্রদূত প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদকে ‘সত্যিকারের দেশপ্রেমিক’ ব্যক্তি হিসেবে অভিহিত করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আজ শনিবার বিকালে সাবেক কুটনীতিক সাবিহ উদ্দিন আহমেদের স্মরণ সভায় তার বর্ণাঢ্য জীবন-কর্ম তুলে ধরে তাকে স্মরণ এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারের কনফারেন্স হলে সাবিহ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

স্মরণ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অফুরন্ত প্রাণশক্তি ছিলো সাবিহ উদ্দিনের। কোনো কিছুতে ভেঙে পড়ার লোক ছিলেন না; লড়াই করেছেন শেষ পর্যন্ত। দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, সাবিহ উদ্দিন ছিলেন সত্যিকারের জাতীয়তাবাদী। দেশ ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কখনই কোনো আপোষ করতেন না তিনি। এখন এমন মানুষ পাওয়া দুস্কর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো  বলেন, ‘সাবিহসহ আমরা যারা ছাত্ররাজনীতি শুরু করেছিলাম আমাদের একটা লক্ষ্য ছিলো, এই সমাজটাকে পরিবর্তন করবো। সেটা সেই সময় সম্ভব হয়নি; সাবিহ চলে গেছেন সরকারি চাকুরিতে.. সরকারি চাকুরিতে গেলেও কখনো সেই লক্ষ্য থেকে তাকে সরে যেতে দেখিনি।

তিনি বলেন, সাবিহ যেখানেই ছিলেন সেখানেই দেশ ও  জনগণের জন্য কাজ করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনমালে সাবিহ উদ্দিনের  নির্যাতিত হওয়ার ঘটনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন,  ‘ওই সময়ে তার ওপরে প্রচন্ড আক্রমণও হয়েছিলো; রিয়াজ রহমান সাহেবের গুলি লেগেছিলো, সাবিহ উদ্দিন আহমেদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তার চলে যাওয়াটা আমাদের জন্য কষ্টকর। আমরা যারা এক সাথে ছিলাম তাদের কাছে এটা বেদনার। আজকে সে থাকলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে অনেক বেশি খুশি হতো।’

অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ বলেন, সাবিহ শেষ দিন পর্যন্ত দেশ ও দশের কথা ভেবেছেন। তার মধ্যে স্বার্থপরতা ছিলো না। দেশপ্রেমের প্রশ্নের কোনো আপোষ তিনি করেননি।
২০২২ সালের ৩১ অক্টোবর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবিহ উদ্দিন আহমেদ। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। ২০০১ সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে সাবিহউদ্দিন আহমেদ যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন।

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর সাবিহ উদ্দিন আহমেদ বিএনপির রাজনীতি সক্রিয়ভাবে যোগ দেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।

প্রয়াত সাবিহ উদ্দিন বর্ণাঢ্য কর্মজীবনের ওপরে স্মৃতিচারণ করেন খ্যাতিমান সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদের ছোট ভাই সালাহ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত কুটনীতিক, ব্যাংকার, অর্থনীতিবিদসহ বিভিন্ন পেশার নাগরিকরা।

প্রয়াত সাবিহ উদ্দিনের সহধর্মিনী রওনক আহমেদ, ছেলে সাইয়াব আহমেদ, বিএনপি মহাসচিবের সহধর্মিনী রাহাত আরা বেগমসহ নিকট আত্মীয়রাও স্মরণ সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ