• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কিছু দিন পর মাটি দিয়ে বিস্কুট বানিয়ে খেতে হবে: অহনা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। নিজের অভিনয়গুণে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এ ছাড়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন এ অভিনেত্রী। সার্বক্ষণিক নিজের ভালো লাগা-মন্দ লাগার বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন অহনা। অহনা রহমান ২০০৮ সালে তার অভিনয় জীবন শুরু করেন এবং দ্রুতই টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফ্যামিলি ক্রাইসিস, প্রিয়তমা আমার, মেঘের ছায়া, বৃষ্টি বিলাস ইত্যাদি। সম্প্রতি অহনা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে দেশের বাজারে পণ্যের দাম নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে পোস্টের কমেন্টবক্সে এক ভক্তের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের শাসনামলে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা না বলায় ক্ষমা চেয়েছেন এ অভিনেত্রী। পোস্টে অহনা লিখেছেন- অফার ভালো, কিন্তু সবসময় তো আর মাংস খেতে ভালো লাগবে না। খাবারের দাম যেভাবে বাড়ছে, তাতে করে কিছু দিন পর মাটি দিয়ে বিস্কুট বানিয়ে খেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তুমি ভালো রাখো। তার এ মন্তব্যে ফেরদৌস ওয়াহিদ নামে এক ভক্ত অহনাকে মেনশন করে লিখেছেন- প্লিজ সম্মান করি আপনাকে, সেই জায়গাটা নষ্ট না করার অনুরোধ করছি। গত বছর এই সময়ে ১২০০ টাকায় কাঁচামরিচ আর ২০০ টাকায় পেঁয়াজ কিনে খাওয়া জাঁতি আমরা। তখন আপনাদের অসুবিধা হয়নি, এখন কেন এত অসুবিধা হচ্ছে আমাদের? এরপর অহনা সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে লিখেছেন- আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না। তখনকার আহাজারি এতটা বোঝা যায়নি, যেটা এখনকারটায় শোনা যায়। আর আমি সত্যিই লজ্জিত, কারণ তখন আমার কথা না বলার জন্য। আমাকে সবাই মাফ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ