• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ট্রাম্পের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই : তৌহিদ,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২১ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৪ (: পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন আজ আস্থা প্রকাশ করেছেন যে, বর্তমান বাইডেনের সরকারের তুলনায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে উলে¬খযোগ্য পরিবর্তন হবে না।

তিনি আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “অনুমান করার দরকার নেই। আমরা অপেক্ষা করব এবং প্রয়োজন অনুযায়ী সম্পৃক্ত থাকব। ”

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় লাভ এবং বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা এ মন্তব্য করেন।
তৌহিদ বলেন, বাংলাদেশ-মার্কিন সম্পর্ক শুধুমাত্র ওয়াশিংটনে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল দ্বারা নির্ধারিত হয় না।

তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাব্য স্থিতিশীলতার ইঙ্গিত দিয়ে বলেন, “আমরা বাইডেন প্রশাসনের সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি তা মূলত পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের ধারাবাহিকতা।”

তৌহিদ আরো বলেন, “তিনি (ট্রাম্প) বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক কোনো উলে¬খযোগ্য পরিবর্তনের কথা বলেননি। উপদেষ্টা প্রশ্ন রাখেন, তিনি (ট্রাম্প) কোন ইঙ্গিত দিয়েছেন কি যে, ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হবে?”

পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাস বিরোধী সম্মেলনে যোগ দিয়ে কুয়েত সিটি থেকে দেশে  ফিরে আসার পরপরই এ মন্তব্য করেছেন।

সম্মেলনে তৌহিদ সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতির প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ