• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মিয়ানমারের রাখাইন রাজ্য দুর্ভিক্ষের মুখোমুখি : জাতিসংঘ ,,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৪ ( মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া রাখাইন রাজ্য দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গৃহযুদ্ধে দেশটির বাণিজ্য ও কৃষি উৎপাদনে বাধাগ্রস্ত করছে।

‘রাখাইনে অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ হয়ে গেছে’ শীর্ষক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক নতুন প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।

এএফপি’র খবরে জানায়, উন্নয়ন কর্মসূচি বলছে- যদি খাদ্য নিরাপত্তাহীনতার বর্তমান অবস্থার কোনো সমাধান বের করা না যায়, তাহলে ২০২৫ সালের মাঝামাঝিতে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দেবে। এতে বলা হয়, প্রায় ২০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।

চলমান সংঘাতের কারনে দেশটির ওই রাজ্যের সঙ্গে ইতিমধ্যে প্রধান রাজ্যগুলোর বাণিজ্যিক সড়ক বন্ধ রয়েছে, তাই ওখানে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পণ্য পরিবহনের প্রবেশ পথ খুবই সীমিত।

ইউএনডিপি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে- তীব্র লড়াইয়ের কারণে মুদ্রাস্ফীতির পাশাপাশি রাখাইনের মানুষের আয়-রোজগার ও স্থানীয় কৃষিখাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

কৃষি অর্থনীতি সংকটে থাকায় ইউএনডিপি স্থানীয় খাদ্য উৎপাদনের পূর্বাভাসে জানিয়েছে- মার্চ বা এপ্রিলের মধ্যে রাজ্যে এর চাহিদার মাত্র ২০ শতাংশ পুরণ করতে পারবে। বীজের সংকটে অভ্যন্তরীণ ধানের উৎপাদন হ্রাস ও বৈরী আবহাওয়া এর কারণ।

সামরিক জান্তা, ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সেনাবাহিনী ও বিভিন্ন সশস্ত্র দলের সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে মিয়ানমার। ওই দলগুলো জান্তা শাসনের বিরোধিতা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ