• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ঢাকা, ৯ নভেম্বর ২০২৪ ) : শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হেরেছিলো বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে টাইগাররা। আঙুলের ইনজুরির কারনে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি।

এ ম্যাচ দিয়ে বাংলাদেশের ১৪৯তম ওয়ানডে খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে জাকেরের। দেশের হয়ে ১টি টেস্ট ও ১৯টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ৬০ এবং টি-টোয়েন্টিতে ২৫৪ রান করেছেন জাকের।

এছাড়া স্পিনার রিশাদ হোসেনের জায়গায় খেলার সুযোগ পেয়েছেন গত ওয়ানডে বিশ^কাপে সর্বশেষ খেলা বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশের জার্সিতে ১৫ ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেছেন তিনি।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে আফগানিস্তান।

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলে ১০টিতে জয় এবং ৭টিতে হার আছে বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ গজানফর, নাঙ্গোলিয়া খারোতে, ফজলহক ফারুকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ