Array সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দিবে বাফুফে,,,,দৈনিক ক্রাইম বাংলা সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দিবে বাফুফে,,,,দৈনিক ক্রাইম বাংলা – Daily Crime Bangla
  • সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি

সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দিবে বাফুফে,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮২ পঠিত
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

সাফ চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী নারী দলকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেবার ঘোষনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ।

আজ বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বাফুফে কার্যনির্বাহী সদস্যা আমিরুল ইসলাম বাবু নারী দলের জন্য অর্থ পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। শিগগিরই আনুষ্ঠানিক ভাবে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।

বাবু আরো বলেছেন, ‘শুধু খেলোয়াড় নয়, যারা এই দলের সঙ্গে ছিলের প্রতিটি সদস্য বাফুফের এই পুরস্কার পাবে।’

গত ২ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় মেয়েদের দলটিকে সংবর্ধনা দেন।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাফ জয়ী দলকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পক্ষ থেকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ