• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার সংকটে দুবাইয়ে ১০ মিলিয়ন খাবারের প্যাকেট প্রস্তুতি ও ১১টি বোয়িং কিনতে আড়াই বিলিয়ন ডলার ব্যয়ের সম্ভাবনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কারে ইইউর সঙ্গে আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানে নভেম্বরের শেষ পর্যন্ত এলএনজি সরবরাহ স্থগিত আবুধাবি সফর করলেন নেতানিয়াহু, বৈঠক করলেন প্রেসিডেন্ট নাহিয়ানের সঙ্গে শাহজালালে তৃতীয় টার্মিনাল প্রকল্প ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অক্টোবরেই ১০ এয়ারবাস কেনার চুক্তি: বিমানমন্ত্রী

এবার লারা ক্রফট চরিত্রে অভিনয় করবেন সোফি টার্নার,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

অ্যামাজনে আসন্ন টিভি সিরিজ ‘টুম্ব রাইডার’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সোফি টার্নার। জানা গেছে, এখনো চুক্তিটি পুরোপুরি সম্পন্ন হয়নি, তবে শিগগিরই এটি চূড়ান্ত হবে। এ সিরিজটি ২০২৩ সালের শুরুর দিকে অ্যামাজনে গ্রিনলাইট পেয়েছিল। এ প্রজেক্টে ফোবি ওয়ালার-ব্রিজ লেখক এবং এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করবেন। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে সিরিজটি ডেভেলপমেন্টে থাকার খবর পাওয়া গিয়েছিল। টার্নার হলেন লারা ক্রফট চরিত্রে অভিনয় করা সবশেষ হায়ার প্রোফাইল অভিনেত্রী। যিনি আসন্ন ‘টুম্ব রাইডার’ ভিডিও গেম সিরিজের ভিত্তিতে তৈরি চরিত্রটি পর্দায় তুলে ধরবেন। রোমাঞ্চকর এ চরিত্রে এর আগে অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া বিকান্ডারকে অভিনয় করতে দেখা গেছে। এবার একই চরিত্রে অভিনয় করছেন সোফি। তবে এটি সিনেমা রূপে নয়, আসছে সিরিজ আকারে। টার্নার ‘গেম অব থ্রোনস’ সিরিজে সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান, যেখানে তিনি পুরো আটটি মৌসুমে অভিনয় করেছেন। ২০১৯ সালে তিনি এ সিরিজটির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। এ ছাড়া তিনি ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’ ও ‘এক্স-মেন: ডার্ক ফিনিক্স’ সিনেমাগুলোতেও জিন গ্রে চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ‘টুম্ব রাইডার’ সিরিজটি ক্রিস্টাল ডাইনামিকস, অ্যামাজন এমজি এম স্টুডিওস ও লিজেন্ডারি টেলিভিশনের অধীনে তৈরি হচ্ছে। এ সিরিজে কনসালট্যান্ট এক্সিকিউটিভ প্রডিউসারদের মধ্যে রয়েছেন ওয়েলসস্ট্রিট প্রোডাকশন থেকে ফোবি ওয়ালার-ব্রিজ ও জেনি রবিন্স, ডিজে২ এন্টারটেইনমেন্ট থেকে ডিমিত্রি এম. জনসন ও মাইকেল শেল, স্টার পার্টি থেকে থাকছেন অ্যামান্ডা গ্রিনব্ল্যাট ও রায়ান অ্যান্ডোলিনা। সিরিজটি প্রযোজনা করছে ক্রিস্টাল ডাইনামিক ও এমজি এম স্টুডিও। তবে সিরিজটি কে পরিচালনা করছেন এবং সোফি ছাড়া আর কে কে অভিনয় করছেন, এ বিষয়ে কোনো তথ্য মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ