• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

মোল্লাহাটে পোনা মাছ অবমুক্ত,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৪ পঠিত
আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

বাগেরহাটের মোল্লাহাটে ওজনে কম দেয়ার প্রমাণ পাওয়ায় ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলেও অবশিষ্ট পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে গত ১১ নভেম্বর ওজনে কম দেয়ার প্রমাণ পাওয়ায় গতকাল রোববার অবশিষ্ট পোনা মাছ অবমুক্ত করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের  আওতায় গত ১১ নভেম্বর ২৫০ কেজি কার্পজাতীয় ও ১২০ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ উপজেলার দীঘিসহ পুকুরে অবমুক্ত করা হচ্ছিল। কিছু মাছ অবমুক্ত করার পর ওজনে কম দেয়ার প্রমাণ পাওয়া যায়। এরপর সঠিক মেশিনের সাহায্যে ওজন করা হয়। ওইদিন মাছ কম থাকায় অবশিষ্ট মাছ আজ রবিবার মোল্লাহাট থানার পুকুর, উপজেলা পরিষদের দীঘি, পুকুর ও কুলিয়া অভয়াশ্রমে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফজলুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভ, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ