• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে : কমনওয়েলথ সহকারী মহাসচিব,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৫ পঠিত
আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৪ : কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস গাব্রিয়েল ফ্রান্সেসসি বলেছেন, কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে।তিনি আজ রাজধানীর সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।

সভায় নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোন তত্ত্বাধায়ক সরকার নয়, বরং এটি হলো বিপ্লবী সরকার। শুধুমাত্র নির্বাচন করাই এই সরকারের দায়িত্ব নয়।

উপদেষ্টা বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য ইতোমধ্যে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এবং এই সংস্কার কাজ শেষ হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হবে।

জুলাই-আগস্ট অভ্যূত্থানকালে চালানো গণহত্যার বিচার কাজ চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকারের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমর্থনের প্রয়োজন রয়েছে।

তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমর্থন চান।

প্রফেসর লুইস বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কারসহ সম্ভাব্য সকল উপায়ে চলমান সংস্কারের প্রতি সমর্থন দেওয়ার বিষয়েও আশ্বস্ত করেন।

তিনি আরও জানান যে অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কমনওয়েলথ কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

লুইস আরও জানান, “কমনওয়েলথ সব সময় বাংলাদেশে সঙ্গে রয়েছে এবং শিক্ষা, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা ক্ষেত্রে কাজ করতে আগ্রহী।”

নাহিদ ইসলাম বলেন,  সরকার বাংলাদেশকে কর্তৃত্ববাদী বা অগণতান্ত্রিক রাষ্ট্র থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে।

এ বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমর্থনের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, অন্তর্বর্তী  সরকার জাতীয় স্বার্থে যে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত আছে।

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, আইসিটি বিভাগের সচিব ড. মুহাম্মদ মেহেদি হাসান, কমনওয়েলথ উপদেষ্টা এবং এশিয়ার দেশগুলোর প্রধান ড. দিনুশা নিহারাসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ