• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ফের প্রেমে পড়লেন পরী মণি,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

ঢালিউড নায়িকা পরীমণি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মনে মেঘ জমলে কিংবা রোদ উঠলেই তার আঁচ পাওয়া যায় ফেসবুকের পাতায়। মাঝেমধ্যেই ফেসবুকে ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে যেন বেশ রোমান্টিকভাবেই নিজেকে মেলে ধরেন তিনি। গতকাল সোমবার ভোরের দিকে তেমনই একটি পোস্ট করে ধোঁয়াশা তৈরি করলেন পরীমণি। এসময় নায়িকা তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায় গাড়ির খোলা জানালায় আলো-আঁধারির খেলায় মেতে উঠেছে দুটি হাত। ভিডিওর ক্যপশনে অভিনেত্রী ইংরেজীতে লিখেছেন, ‘ইয়েস আই এ্যম ইন লাভ এ্যগেইন’ যাকে বাংলা করলে দাড়ায়, ‘হ্যা আমি আবার প্রেমে পড়েছি’। এদিকে প্রিয় নায়িকার এ পোস্টে ভক্ত ও নেটিজেনদের অনেকে অভিনন্দন জানাচ্ছেন। আবার কিউ কেউ পরী মজা করছেন কিনা এমন সন্দেহ প্রকাশ করছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে পরীমণির ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সিরিজটিতে সুপ্তি চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন এ নায়িকা। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমণি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ