• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ: আহত ২পুলিশ সদস্য,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

রাজধানীর দয়াগঞ্জ মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ২ পুলিশ সদস্য ।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর পরেই এমন ঘটনা ঘটে।

দুপুরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে রিকশাচালকরা। সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ তাদের অনুরোধ করে সড়ক ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু, তারা পুলিশের অনুরোধ না মেনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়, যার ফলে দুই পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মো. ফারুক আহম্মেদ বলেন, বেলা ১টার দিকে তারা সড়ক থেকে সরে গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজী এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বর্তমানে রাজধানীতে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে, যার একটি বড় অংশ ব্যাটারিচালিত। বেশিরভাগ ব্যাটারিচালিত রিকশা রাজধানীর অলিগলিতে চলাচল করলেও, সেগুলো মূল সড়কেও চলে আসে। ৫ আগস্টের পর থেকে এ দৃশ্য যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ