• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার সংকটে দুবাইয়ে ১০ মিলিয়ন খাবারের প্যাকেট প্রস্তুতি ও ১১টি বোয়িং কিনতে আড়াই বিলিয়ন ডলার ব্যয়ের সম্ভাবনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কারে ইইউর সঙ্গে আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানে নভেম্বরের শেষ পর্যন্ত এলএনজি সরবরাহ স্থগিত আবুধাবি সফর করলেন নেতানিয়াহু, বৈঠক করলেন প্রেসিডেন্ট নাহিয়ানের সঙ্গে শাহজালালে তৃতীয় টার্মিনাল প্রকল্প ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অক্টোবরেই ১০ এয়ারবাস কেনার চুক্তি: বিমানমন্ত্রী

জয়া আহসানের ‘ভূতপরী’র বিশেষ প্রদর্শনী,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার বাংলার মতো ওপার বাংলাতেও সমান জনপ্রিয় তিনি। দুই বাংলায় কাজ করে যাচ্ছেন সমানতালে। বর্তমানে কলকাতায় রয়েছেন জয়া আহসান। নতুন দুই সিনেমার ডাবিংয়ের কিছু সংশোধনীর কাজে সেখানে অবস্থান করছেন তিনি। ডাবিং শেষে তিনি গোয়ায় যাবেন বলে জানা গেছে। গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে অভিনেত্রীর ‘ভূতপরী’ সিনেমার বিশেষ প্রদর্শনী হবে। প্রদর্শনী প্রসঙ্গে জয়া গণমাধ্যমকে জানান, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে তার ‘ভূতপরী’ সিনেমা। এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নেওয়ায় সম্মানিত বোধ করছেন তিনি। এদিকে একই উৎসবে জয়ার সঙ্গী হচ্ছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। ইফিতে বাংলাদেশি সিনেমা হিসেবে অংশ নিতে ডাক পেয়েছে ‌‘প্রিয় মালতী’। এই ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। জয়ার ‘ভূতপরী’ সিনেমাটি ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায়। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল, বিষান্তক মুখোপাধ্যায় প্রমুখ। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার আরও দুটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ। ‘ডিয়ার মা’ ও ‘ওসিডি’ সিনেমার পোস্টার শুট নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে ভারতীয় পরিচালক সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ ২০২৫ সালের প্রথম দিকেই মুক্তির কথা রয়েছে। অন্যদিকে ‘ডিয়ার মা’ সিনেমাটি আগামী বছর কবে মুক্তি দেওয়া হবে, তা জানা যায়নি। ছবিতে জয়াকে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ