• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আইপিএল ২০২৫ আসর শুরুর চূড়ান্ত দিনতারিখ ঘোষণা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩০ পঠিত
আপডেট: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

অবশেষে ঘোষণা করা হলো আইপিএল ২০২৫ আসর শুরুর চূড়ান্ত দিনতারিখ। একই সঙ্গে পরের আরও দুই মৌসুমের সময়ও ঠিকঠাক করা হয়েছে। ২০২৫ আসর শুরু হবে আগামী ১৪ মার্চ। ফাইনাল ২৫ মে। ২০২৬ আসর হবে ওই বছরের ১৫ মার্চ থেকে ৩১ মের মধ্যে। ২০২৭ মৌসুম শুরু হবে ১৪ মার্চ। ৩০ মে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে। আগামীকাল রোববার ও আগামী সোমবার প্রথমবারের মতো সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় অনুষ্ঠিত হবে ২০২৫ আসরের মেগা নিলাম। সাধারণত তিন বছর পরপর মেগা নিলাম অনুষ্ঠিত হয়ে থাকে। গেল তিন আসরের মতো আগামী আসরেও মোট ৭৪ ম্যাচ খেলা হবে। যদিও ২০২৩-২৭ চক্রের সম্প্রচারস্বত্ব বিক্রির সময় ৮৪ ম্যাচের কথা বলা হয়েছিল। নতুন স্বত্বের দরপত্র অনুযায়ী, প্রতি মৌসুমেই ম্যাচ সংখ্যার ভিন্নতা থাকার কথা ছিল। ২০২৩ ও ২০২৪ সালে ৭৪ ম্যাচ থাকলেও ২০২৫ ও ২০২৬ সালে হওয়ার কথা ছিল ৮৪ ম্যাচ। ২০২৭ সালে হওয়ার কথা সর্বোচ্চ ৯৪ ম্যাচ। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিসি পূর্ণ সদস্য দেশুগুলোর অধিকাংশই পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে খেলোয়াড়দের সম্মতি দিয়েছেন। বরাবরেই মতোই এই তালিকায় নেই পাকিস্তান। ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে খেললেও রাজনৈতিক উত্তেজনার কারণে এরপর থেকে আর আইপিএলে আসছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ