• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

অল্পের জন্য রক্ষা পেলেন পূজা চেরি,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ঢালিউড মডেল ও অভিনেত্রী পূজা চেরি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। শাকিব খানের অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনায় পড়েন এ অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল। উপলক্ষ্য ছিল একটি ক্যাম্পেইনের উদ্বোধন। শাকিব খান ও পূজা চেরি ছাড়াও সে অনুষ্ঠানে ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, দীঘি প্রমুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা চেরির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সাকিবের ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন পূজা চেরি। তখন চলন্ত সিঁড়ি নেমে আসছিলেন অভিনেত্রী। এ সময় তার গাউনের নিচের ঝুলন্ত অংশ সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায়! এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে সেটি বের করতে সফল হন তারা। ভয়ানক এ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর সবাই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকার এক ভক্ত লিখেছেন— ‘ভাগ্যিস! খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি। আরেক নেটিজেন খানিকটা কটাক্ষ করে লিখেছেন— যে পোশাক সামলাতে পারে না, সে পোশাক পরতে যায় কেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ