• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার সংকটে দুবাইয়ে ১০ মিলিয়ন খাবারের প্যাকেট প্রস্তুতি ও ১১টি বোয়িং কিনতে আড়াই বিলিয়ন ডলার ব্যয়ের সম্ভাবনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কারে ইইউর সঙ্গে আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানে নভেম্বরের শেষ পর্যন্ত এলএনজি সরবরাহ স্থগিত আবুধাবি সফর করলেন নেতানিয়াহু, বৈঠক করলেন প্রেসিডেন্ট নাহিয়ানের সঙ্গে শাহজালালে তৃতীয় টার্মিনাল প্রকল্প ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অক্টোবরেই ১০ এয়ারবাস কেনার চুক্তি: বিমানমন্ত্রী

সিনেমা করার প্রশঙ্গে যা বললেন কেয়া পায়েল,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৫৫ পঠিত
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কিছুদিন আগে অবকাশযাপনে বিদেশ গিয়েছিলেন। সম্প্রতি ফিরেছেন দেশে। এসেই অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কাজ করছেন একাধিক নাটকে। এর মধ্যে একটি নাটক ‘দ্বিধা’। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। এ প্রসঙ্গে কেয়া বলেন, ‘নাটকটির গল্প অনেক ভালো। শুটিংয়ে অনেক সময় দিয়েছি যেন কাজটি ভালো হয়। গল্পটিকে যতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় সে চেষ্টাই করা হয়েছে। নাটকটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা রয়েছে।’ এদিকে ভালোবাসা দিবসকে সামনে রেখে নাটকের ব্যস্ততা বেড়েছে এ অভিনেত্রীর। এছাড়া সিনেমা নিয়েও ভাবনা রয়েছে তার। ২০১৯ সালে ‘ইন্দুবালা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। এরপর আর সিনেমা করেননি। নাটকেই থিতু হয়েছেন। এবার জানালেন সিনেমা করার কথা। কেয়া পায়েল বলেন, ‘সিনেমা করব না এটা কখনোই বলিনি। ভালো গল্প ও চিত্রনাট্য পেলে কাজ করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ