• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় ৪০ কেজিতে ধানের মন নির্ধারনে মতবিনিময় সভা দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২১ পঠিত
আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
0-0x0-0-0#

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় প্রান্তিক কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের মূল্য বৃদ্ধি, ৪০ কেজিতে ধানের পরিমাপ নির্ধারন, নদী-খাল বাঁধমূক্তকরণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখাথর দাবীর প্রেক্ষিতে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হল রুমে এ সভা অনু্িষ্ঠত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী মো. হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ্ উদ্দীন মান্নু, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম, মহিপুর অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মামহবুবুর রহমান। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা তাদের মতবিনিময় করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গনমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সকলের মতামতের ভিত্তিতে প্রতি কেজি অথবা ৪০ কেজিতে মন হিসেবে ধান ক্রয়-বিক্রয় করতে হবে। এর ব্যতিক্রম হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এসকল বিষয়ে খুব শিঘ্রই মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন করা হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ