• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,, বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শিগগিরই,,, সিআইএ–মোসাদ সমন্বয়ে তেহরানে হামলা: আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ নেতাদের মৃত্যু দাবি,, কলাপাড়ায় চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, সহযোগীসহ আটক ৩,,, কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,,

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৬ পঠিত
আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প আগুনে পুড়ে বেসরকারি সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা।
রোববার বেলা সাড়ে ১২ টায় উখিয়া উপজেলার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন। প্রাথমিকভাবে একটি ট্রেনিং সেন্টারসহ ৫ টি স্থাপনা আগুনে পুড়ে ভস্মিভূত হওয়ার তথ্য দিলেও আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপনে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কাজ করছেন বলে জানান তিনি।
স্থানীয়দের বরাতে আরিফ হোসাইন বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে উখিয়ার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বেসরকারি সংস্থার পরিচালিত একটি ট্রেনিং সেন্টার আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মিরা আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা।
ওসি বলেন, ‘ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ট্রেনিং সেন্টারটিতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তারপরও আগুনের সূত্রপাতের কারণ জানতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ কাজ করছে।’
তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ