• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,, বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শিগগিরই,,, সিআইএ–মোসাদ সমন্বয়ে তেহরানে হামলা: আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ নেতাদের মৃত্যু দাবি,, কলাপাড়ায় চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, সহযোগীসহ আটক ৩,,, কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,,

কক্সবাজারে দুই কৃষক অপহরণ, গুলিবিদ্ধ ৩/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন ।।
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় সবজি ক্ষেতে কাজ করার সময় দুই কৃষককে অপহরণ করেছে ডাকাতদল। এসময় তাদের উদ্ধারে আশপাশের কৃষকরা এগিয়ে গেলে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে তিন কৃষক গুলিবিদ্ধ হয়। পরে ডাকাতদলের একজনকে আটক করে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে দিকে হোয়াইক্যং কম্বনিয়াপাড়া পাহাড়ের পাশে এ ঘটনা ঘটে।
গুলিতে আহতরা হলেন টেকনাফের হোয়াইক্যং ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১৫)।
অপহৃতরা হলেন একই গ্রামের মৃত আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৩৮) ও মৃত এজাহার মিয়ার ছেলে জকির আহমেদ (৪০)।
ভিকটিম জাকির আহমেদের চাচা জয়নাল উদ্দিন জানান, দুপুরের দিকে কম্বনিয়াপাড়া পাহাড়ের পাশে সবজি ক্ষেতে কাজ করছিলেন জাকির হোসেন ও জকির আহমেদ। এসময় হঠাৎ করে পাহাড় থেকে একদল অস্ত্রধারী ডাকাতদল তাদের অপহরণের চেষ্টা করে। এসময় ক্ষেতে থাকা আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল তাদের ওপর গুলি বর্ষণ করতে করতে ওই দুজনকে পাহাড়ের ভেতর নিয়ে যায়। পরে স্থানীয়রাসহ পুলিশ সদস্যরা ডাকাতদলের একজনকে আটক করতে সক্ষম হন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহৃত দুই কৃষককে উদ্ধারে পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরা অভিযান পরিচালনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ