• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

চাটখিল উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আনিস সাধারণ সম্পাদক সাইফুল নির্বাচিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৫ পঠিত
আপডেট: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক মুক্ত খবর’র প্রতিনিধি আনিস আহাম্মেদ হানিফ সভাপতি ও দৈনিক ঢাকা টাইমস’র সাইফুল ইসলাম রিয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক আমাদের সময়’র প্রতিনিধি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া এবং দৈনিক আমাদের অর্থনীতি’র ইয়াছিন চৌধুরী নির্বাচিত হয়েছে।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বপন পাটোয়ারী (দৈনিক ভোরের কাগজ), নুর হোসেন খোকন (দৈনিক আলোকিত প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান (দৈনিক প্রভাতী খবর), অর্থ সম্পাদক আনোয়ারুল আজিম (দৈনিক সংবাদ প্রতিদিন ), দপ্তর, প্রচার, প্রকাশনা, সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন সোহেল (দৈনিক খোলা কাগজ), সদস্য মৃণাল কান্তি মজুমদার (দৈনিক আলোকিত সকাল) ও মোহাম্মদ ফরিদ খান (দৈনিক বাংলাদেশ সমাচার) নির্বাচিত হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টায় উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান বাবর (দৈনিক ভোরের পাতা) ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন (সম্পাদক ও প্রকাশক আলোকিত নোয়াখালী), প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ খান (দৈনিক গনকন্ঠ) নির্বাচিত।

শনিবার বেলা ৩টায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

নির্বাচনের ফলাফল ঘোষনার পর চাটখিল উপজেলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস‍্য ও সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দীন হাসান, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিফাত কামাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কবির নাজমুল সহ চাটখিলের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ