• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

আসাদকে জবাবদিহি করতে হবে :বললেন বাইডেন,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৫ পঠিত
আপডেট: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ (ক্রাইম বাংলা ) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাশারের ক্ষমতাচ্যুত হওয়াকে দেশটির রাজনৈতিক উত্থান হিসেবে উল্লেখ করে বাউডেন বলেছেন, দেশ পুনর্গঠনে সিরীয় নাগরিকদের ‘ঐতিহাসিক সুযোগ’ এসেছে বলে উল্লেখ করেছেন।

রোববার হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেছেন।

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠিগুলোর জোট আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটাই যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনকে সন্ত্রাসী গ্রুপগুলোর উত্থানের বিরুদ্ধে
সর্বদা সজাগ থাকতে হবে।

জঙ্গি গ্রুপগুলো ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হোয়াইট হাউসে বক্তব্যদানকালে বাইডেন বলেছেন,সিরীয় সরকারের পতন ন্যায় বিচারের মৌলিক ফল। সিরিয়ায় দীর্ঘ দিন ধরে চলা গৃহযুদ্ধের ভোগান্তিতে থাকা জনগণের জন্য এই বিজয় একটি ঐতিহাসিক মুহুর্ত।

সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, মস্কোতে পালিয়ে আশ্রয় নেওয়া প্রেসিডেন্ট বাশারের পরিণতি কী হওয়া উচিত?

জবাবে বাইডেন বলেছেন,‘আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।’

গতকাল রোববার হোয়াইট হাউসে এক বক্তব্যে বাইডেন বলেছেন, ‘দেশ পুনর্গঠনের কাজে সিরীয় নাগরিকদের সহযোগিতা দিবে যুক্তরাষ্ট্র।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ