• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

অবশেষে সৌদি যাওয়ার অনুমতি পেলেন আফগান নির্মাতা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৭১ পঠিত
আপডেট: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ক্রাইম বাংলা বিনোদন ঃপ্রথমে জটিলতা তৈরি হলেও অবশেষে সৌদি যাওয়ার অনুমতি পেলেন আফগান নির্মাতা রয়া সাদাত। গত বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় বসেছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’-এর চতুর্থ আসর। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে আফগান নির্মাতা রয়া সাদাতের ‘সিমা’স সং’। তিনি আমন্ত্রণও পেয়েছেন যথানিয়মে। কিন্তু গত বুধবার যুক্তরাষ্ট্রের ডালাস এয়ারপোর্ট থেকে জেদ্দার উদ্দেশে রওনা দিতে গেলে তাকে ফিরিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিস্ময় প্রকাশ করে ভ্যারাইটিকে নির্মাতা রয়া বলেন, ‘আমি অবাক হয়েছি। একই পাসপোর্ট দিয়ে প্রতিবছর বহু আফগান মক্কায় যান। অথচ আমাকে আটকে দেওয়া হলো। আমি উৎসব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। পরে তারা জানায়, জটিলতা সমাধান হয়ে গেছে। আগের ভিসা দিয়েই আমি যেতে পারব।’ ‘সিমা’স সং’ ছবিটিতে অভিনয় করেছেন মুজদাহ জামালজাদা, নিলুফার পারিজা, ম্যাক্স গ্রসি মাজেক, লীনা আলম প্রমুখ। রয়া সাদাত একজন আফগান চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক। তিনি তালিবান যুগে আফগান চলচ্চিত্রের ইতিহাসে প্রথম নারী পরিচালক ছিলেন এবং নারী নির্যাতন ও নিষিদ্ধকরণ বিষয় নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তিনি তার প্রথম চলচ্চিত্র ‘থ্রি ডটস’ বানিয়ে নয়টির মধ্যে ছয়টি পুরস্কার পান যাতে সেরা পরিচালক এবং সেরা চলচ্চিত্র অন্তর্ভুক্ত ছিল। ২০০৩ সালে, তিনি এবং তার বোন আলকা সাদাত রোয়া ফিল্ম হাউস প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে ৩০ টিরও বেশি তথ্যচিত্র এবং চলচ্চিত্র তৈরি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ