• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সিঙ্গাপুরের মন্ত্রী ফু’র সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৪ (ক্রাইম বাংলা  : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী আজ সিঙ্গাপুরের পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গ্রেস ফু’র সাথে সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানা যায়, সিদ্দিকী বাংলাদেশকে সিঙ্গাপুরের ধারাবাহিক সমর্থন এবং বিশেষ করে গত মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ দূত বলেন,‘বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে আরও গভীর ও বিস্তৃত সম্পর্ক প্রত্যাশা করে, যা বাণিজ্য, বিনিয়োগ এবং অভিজ্ঞতা বিনিময়সহ অন্যান্য ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করবে।’

ফু অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে সিদ্দিকীর ব্রিফিংয়ের জন্য ধন্যবাদ জানান এবং বিনিয়োগের জন্য উন্নত শাসন ব্যবস্থা জোরদারের মাধ্যমে বাংলাদেশের জন্য ঐতিহাসিক সুযোগ তৈরি করার প্রেক্ষিতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ভাগাভাগি করার প্রস্তাব দেন।

বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিঙ্গাপুরে বাংলাদেশের বাণিজ্যিক কাউন্সিলর লুৎফুন নাহারও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ