• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা: কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া,, বিডিআর হত্যা মামলায় নতুন মোড়: শেখ হাসিনাসহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার তথ্য,,, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,, ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,, সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,,

সড়কে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪২ পঠিত
আপডেট: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামের এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার ভুবন সাহার কাছারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, রোববার ভোরে সিএনজি চালিত গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সিএনজির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় মিলন গুরুতর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

২০১৮ সালে মিলন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকুরিতে যোগদান করেন। তার স্ত্রী ও ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

বাউফল থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে। (২২/১২/২০২৪)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ