• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭৯ পঠিত
আপডেট: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর স্বনামেই নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে অতীতের ন্যায় আবারো উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নোয়াখালীবাসী ।

রোববার (২২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষের প্রাণের এ দাবিতে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

কুমিল্লার সাথে বিভাগ দিলে বাঁধবে লড়াই রাজপথে স্লোগানে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নোয়াখালী প্রেসক্লাব ও টাইন হলের মোড় হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

এসময় নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,ছাত্র অধিকার পরিষদ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, নোয়াখালী সরকারী কলেজ, চৌমুহনী সরকারী সালেহ আহমেদ কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগের দাবিতে মিছিলে আর স্লোগানে সমগ্র শহরকে প্রকম্পিত করে তোলেন।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন, ধনে,মনে,জনে ,ইতিহাস, ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ ২০০বছরের পুরনো জেলা আমাদের নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে । এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষ্যিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুনীর জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ঢাকা থেকে মাত্র ৮০কি:মি দূরত্বের কুমিল্লায় নয় , ১৬০কিমি: দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষনা ও বাস্তবায়ন চান বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষ।

তিনি আরোও বলেন, নোয়াখালীর গনমানুষের অনুমতি ছাড়া কিংবা গনশুনানী ছাড়া যদি কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয় তাহলে নোয়াখালীবাসী কখনোই তা মেনে নিবেনা। প্রয়োজনে আমরা চট্রগ্রামের সাথেই থাকবো তবুও কুমিল্লার সাথে বিভাগে যাবোনা। আর বিভাগ বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো চক্রান্ত করা হয় তাহলে নোয়াখালীর তরুন প্রজম্ম প্রয়োজনে আদালতের শরনাপন্ন হবে। তবুও নোয়াখালীকে বিভাগের ঘোষনা না নিয়ে ঘরে ফিরবে না।
এসময় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন,নোয়াখালী নোয়াখালী জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুল আমিন বাবু, ডিএলএইচসির সভাপতি হোসাইনুল বাশার সিয়াম ,ছাত্র অধিকার পরিষদের বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনবাদ শাকিল। নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সদস্য সচিব সময় মুরাদ, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি টিআই সুজন, নোয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসিন আরাফাত, সমন্বয়ক সীমান্ত, মো.ওমরসহ নোয়াখালীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বার্তা প্রেরক
০১৮১৯৬৮৬২৩৩, ২২/১২/২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ