• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সম্ভাবনার নতুন দিগন্ত বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর বিজয় ,ম্যানগ্রোভ প্রজাতির বনাঞ্চলের উদ্যোগ /দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৩ পঠিত
আপডেট: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ‘চরবিজয়থ সম্ভাবনার নতুন আর এক দিগন্ত। এ চরটি দৃষ্টিনন্দন করতে ম্যানগ্রোভ প্রজাতির বনাঞ্চল করার উদ্যোগ নিয়েছে উপজেলা ভূমি প্রশাসন। ইতোমধ্যে ১০০টি কেওড়া, ৩০০টি ঝাউ ও  ৪০০ টি গোল গাছের চারা রোপণ করা হয়েছে। ২০১৭ সালে এ চরটির সন্ধান মিলে। তখন ‘চরবিজয়থ নাম রাখা হলেও গভীর সমুদ্রে মাছ ধরারত জেলেদের কাছে ‘হাইরের চরথ নামে পরিচিত। প্রতিদিনই আগত পর্যটকরা ছুটে যাচ্ছে এক নজর দেখতে। দেশি-বিদেশি পর্যটকদের কাছে এ চর ভ্রমণে এক নতুন মাত্রা যোগ হয়েছে। তবে চরবিজয়ের নাম ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। প্রায় পাঁচ হাজার একর আয়তন নিয়ে জেগে ওঠা এ চরে লাল কাঁকড়ার অবাধ ছুটোছুটি আর অতিথি পাখির কলকাকলি। দিগন্ত জোড়া আকাশ, সমুদ্রের নীল জল রাশি, সাদা গাংচিলের দল এদিক-ওদিক উড়াওড়ি দেখে মুগ্ধ আগত পর্যটকরা। তবে এ চরটিতে নেই রাত্রিযাপনের ব্যবস্থাসহ পর্যটক ছাউনি, বিশুদ্ধ পানি, শৌচাগার।

এদিকে চরবিজয় পর্যটকদের ভ্রমণে পর্যটন মন্ত্রণালয় থেকে কোনো বিধি-নিষেধ না থাকায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা প্রতিযোগিতায় নেমে পড়েছেন। পর্যটকদের আনাগোনায় কমে যাচ্ছে অতিথি পাখি ও লাল কাঁকড়ার অবাধ বিচরণ। জীববৈচিত্র সুরক্ষায় সুনির্দিষ্ট বিধি-নিষেধের আওতায় এনে চরবিজয়কে পর্যটকদের কাছে নিরাপদ বিনোদন জোন হিসেবে গড়ে তোলার দাবী পরিবেশবীদদের।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর বিজয়ে প্রকৃতিপ্রেমী পর্যটকরা বেড়াতে আসেন। চরটির সৌন্দর্যবর্ধনে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ৮০০ ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকতার্ মো.রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। এছাড়া কুয়াকাটার মাস্টার প্লান অনুমোদন করা হয়েছে। অচিরেই কুয়াকাটা হয়ে উঠবে বিশ্বের নান্দনিক ও আকর্ষণীয় একটি পর্যটন স্পট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ