• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,, বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শিগগিরই,,, সিআইএ–মোসাদ সমন্বয়ে তেহরানে হামলা: আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ নেতাদের মৃত্যু দাবি,, কলাপাড়ায় চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, সহযোগীসহ আটক ৩,,, কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,,

কক্সবাজার ১ম সোতোকান কারাতে চ্যাম্পিয়নশীপ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন ।।
কক্সবাজার জেলা ১ম সোতোকান কারাতে চ্যাম্পিয়নশীপ সম্পন্ন হয়েছে। উক্ত চ্যাম্পিয়নশীপের আয়োজক সোতোকান কারাতে-দো-এসোসিয়েশন। ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এবং সহযোগিতায় ছিলেন সোতোকান কারাতে-দো-এসোসিয়েশন (কিউকাই)।
গতকাল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপি আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জয় কারাতে একাডেমির উপদেষ্টা রাশেদ মোহাম্মদ আলী।
সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিলকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, জয় কারাতে একাডেমির উপদেষ্টা এডভোকেট গোলাম ফারুক খান কায়সার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, জয় কারাতে একাডেমির সভাপতি ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারি সেনসি এবি রনি।
সম্মানিত অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য রতন দাশ, জয় কারাতে একাডেমির উপদেষ্টা আনোয়ার কামাল, কক্সবাজার জেলা অল মার্শাল আর্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শেখ সেলিম, জয় কারাতে একাডেমির সিনিয়র সহ সভাপতি আবছার কামাল, জিয়া স্মৃতি সংসদ সভাপতি সরওয়ার রোমন, হাইকারি কারাতে ক্লাব উপদেষ্টা সাইমুন আমিন ও হাইকারি কারাতে ক্লাব কক্সবাজার সভাপতি সুজন কল্যাণ বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোতোকান কারাতে-দো-এসোসিয়েশন কক্সবাজার জেলা সভাপতি জয়দেব পাল (জয়)।
অনুষ্ঠান পরিচালনা করেন সোতোকান কারাতে-দো এসোসিয়েশন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ সোহাগ।
খেলায় রেফারির দায়িত্ব  পালন করেন, সেনসি এবি রনি, মাঈনুল হোসেন, ছোটন চাকমা, নুর মোহাম্মদ  রকি, জনি বড়ুয়া, সৈয়দুল আলম, মিনহাজ ও মোহাম্মদ  আরিফ রেজা।

১ম বারের মতো উক্ত চ্যাম্পিয়নশীপে ১৫টি গোল্ড পেয়ে ব্রাক ফাইটার কারাতে ক্লাব ১ম  ৯টি গোল্ড পেয়ে হাইকারী কারাতে একাডেমি  ৩য় নির্বাচিত হয়েছেন।  অনুষ্ঠানে  তাদের ট্রপি মেডেল ও বিভিন্ন  সম্মাননা পুরষ্কার  প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ