• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৮৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২৪ (ক্রাইম বাংলা ) : ছিনতাই সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সার্বিক নির্দেশনায় গত রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে আজ এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

রমনা বিভাগে আট জন, মতিঝিল বিভাগে ১৪ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ১০ জন, তেজগাঁও বিভাগে ১৯ জন, মিরপুর বিভাগে চারজন, উত্তরা বিভাগে আটজন ও গুলশান বিভাগে চারজনসহ মোট ৯৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে বিগত ২৪ ঘন্টার বিভিন্ন সময়ে উল্লিখিত থানার মোবাইল টিমসমূহ পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ