• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোশাররাফ হোসেন বিশ্বাসের ৩৪ তম মৃত্যু বার্ষকী পালন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোশাররাফ হোসেন বিশ্বাসের ৩৪ তম মৃত্যু বার্ষকী পালন করা হয়েছে। দোয়া মিলাদ ও আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে সোমবার মাগরিব নামাজ বাদ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। প্রধান আলোচক ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মো:ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, সুমন তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী হারুন, সাধারন সম্পাদক নাসির উদ্দিন নসু, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক হারুনুর রশিদ, যুগ্ন আহবায়ক জুয়েল সিকদার, যুগ্ন আহবায়ক সজল বিশ্বাস, পৌর যুবদলের সদস্য সচিব সাবেক জিএস নাসির উদ্দিন রতন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররাফ কল্লোল, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিনুল ইসলাম ফাহিম প্রমুখ। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং মরহুম মোশাররাফ হোসেন বিশ্বাসের পরিবারের পক্ষে তার ছোট ভাই আলহাজ্ব সালাউদ্দিন বিশ্বাস দুদাল, ভ্রাতুষ্পুত্র রাইসুল ইসলাম বিশ্বাস টিপু উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মিরাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ