• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ড : ৪ জন গ্রেপ্তার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বান্দরবান, ২৬ ডিসেম্বর, ২০২৪ (দৈনিক ক্রাইম বাংলা ): মঙ্গলবার বান্দরবানের ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লামা উপজেলার সরই তংগোঝিরি পূর্ব-বেতছড়া এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি পুড়ে যায়। পাড়ায় গির্জা না থাকায় বড়দিন উদযাপনের জন্য তংগোঝিরি নামের আরেকটি পাড়ার গির্জায় গিয়েছিলো পাড়ার লোকজন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাড়াবাসীর। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভোরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০), মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮), তংগোঝিরি পাড়ায় বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) ও মো. ইব্রাহিম (৬৫)।

অগ্নিকাণ্ডের পর বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে লামা থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসারি করে একটি মামলা দায়ের করেন গঙ্গা মনি ত্রিপুরা নামে এক ব্যক্তি। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার আসামিদের মধ্যে ৪ জনকে আটক করে লামা থানায় নিয়ে আসে পুলিশ। আসামিদের মধ্যে একজন বাঙালি ও ৩ জন ত্রিপুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ