• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বরিশালে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নথিপত্রসহ দুটি ট্রাক আটকে দিল জনতা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৯ পঠিত
আপডেট: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি।।

বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দুই ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করছে জনতা। প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্রসহ ওই দুইটি ট্রাক জব্দ করে কাগাশুরা এলাকাবাসী। পরে তারা থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সকলে।
শনিবার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে এ ঘটনা ঘটে।
কাগাশুরা গ্রামের আব্দুর রহমান বলেন, শনিবার দুটি ট্রাক ভর্তি কাগজপত্র নিয়ে আমাদের গ্রামে ঢুকলে তাদের ট্রাকে কি আছে জানতে চাইলে কোনো সদুত্তর না দিতে পারায় সন্দেহ হয়। এরপর ট্রাক দুটিকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানা পুলিশের দু’টি টিম। পুলিশ বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের খবর ট্রাক ভর্তি নথিপত্র তাদের হেফাজতে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, প্রায় এক যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে দুটি ট্রাকে করে ময়লা খোলা নিয়ে যাওয়ার কথা ছিলো। তবে ভুল করে ড্রাইভার কাগাশুরা গ্রামে ঢুকে যায়। তখন গ্রামবাসীর সন্দেহ হলে তারা ট্রাক দু’টিকে আটক করে।
সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়ম পালন করা হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তার কোনো সঠিক জবাব দিতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, আমি মৌখিক ভাবে তাদেরকে পুড়িয়ে ফেলতে নির্দেশ দিয়েছি। ট্রাকে আমাদের অফিসের সহকারী প্রকৌশলী আফজাল ও ইউসুফ উপস্থিত ছিলো। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে লিখিত দিয়ে ট্রাক দু’টি নিয়ে যায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, সদর উপজেলার কাগাশুরা গ্রামে দু’টি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করেছে জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকলের উপস্থিতিতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা লিখিত দিয়ে তাদের কাগজপত্র বুঝে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ