• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার সংকটে দুবাইয়ে ১০ মিলিয়ন খাবারের প্যাকেট প্রস্তুতি ও ১১টি বোয়িং কিনতে আড়াই বিলিয়ন ডলার ব্যয়ের সম্ভাবনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কারে ইইউর সঙ্গে আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানে নভেম্বরের শেষ পর্যন্ত এলএনজি সরবরাহ স্থগিত আবুধাবি সফর করলেন নেতানিয়াহু, বৈঠক করলেন প্রেসিডেন্ট নাহিয়ানের সঙ্গে শাহজালালে তৃতীয় টার্মিনাল প্রকল্প ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অক্টোবরেই ১০ এয়ারবাস কেনার চুক্তি: বিমানমন্ত্রী

কলাপাড়ায় ইতিহাস হয়ে রইলো প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুর্নমিলনী অনুষ্ঠান-নেচে-গেয়ে মঞ্চ মাতালেন নারী পুলিশ দোলা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৯ পঠিত
আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় নেচে-গেয়ে মঞ্চ মাতালেন দোলা নামের এক নারী পুলিশ। খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমকি বিদ্যালয়ের ১ম পুর্নমিলনী অনুষ্ঠানে শনিবার রাতে বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি সংগীত পরিবেশন করেন। সংগীত শিল্পী এই নারী খুলনা মেট্রোপলিটন পুলিশের এস আই হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। একই মঞ্চে সংগীত পরিবেশন করেন লুইপা, মমো, মেঘ মুন্না, নানা নাতীর গম্ভীরা সহ স্থানীয় শিল্পীরা। তাদের একের পর এক কন্ঠের যাদুতে আনন্দ উল্লাসে মেতে ওঠে হাজারো শিক্ষার্থীসহ দর্শক স্রোতা।

পুর্নমিলনী উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, বিদ্যালয় প্রতিষ্ঠার ৯৭ বছর পরে এই প্রথম বারের মত নানা আয়োজনের মধ্যে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুর্নমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঢাকা ও খুলনা থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও  নানা আয়োজনের মধ্যদিয়ে ১ম পুর্নমিলনী উদযাপন করা হয়। এ অনুষ্ঠানটি কলাপাড়ায় ইতিহাস হয়ে রইলো বলে অনেকে মন্তব্য করেছেন। এদিকে উপজেলার সুশীল সমাজ আগত শিক্ষার্থীদের কাছে কলাপাড়ার সকল প্রকার উন্নয়ন মূলক কাজে সহযোগিতার গদাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিশ্বাস রাশেদ মোশাররাফ কল্লোল বলেন, এই প্রথম বারের মাতো ব্যাচ ভিক্তিক পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনভর মেতে ছিলাম পুরনো বন্ধুদের নিয়ে আনন্দ উল্লাসে। এছাড়া গভীর রাত পর্যন্ত আমন্ত্রিত শিল্পীদের একের পর এক সংগীত উপভোগ করেছেন তারা। অপর এক প্রাক্তন শিক্ষার্থী মো. ইমরান বলেন, ইউটিউবে ওই নারী পুলিশের গান শুনেছি। পুর্নমিলনী অনুষ্ঠানে তাকে দেখলাম এবং গানও শুনলাম। বেশ ভালই লেগেছে।

পুর্নমিলনী উদযাপন পরিষদের সদস্য তায়েব মাইনুদ্দিন তোহা বলেন, সুন্দর ও শান্তিুপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে ওই বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১৫০০ প্রাক্তন শিক্ষার্থী তাদের পরিবারসহ অংশগ্রহন করেছে।

অনুষ্ঠান পরিচালনা উপ-কমিটির আহবায়ক চঞ্চল সাহা বলেন, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রথম পুনমিলর্নীর অনুষ্ঠানটি এলাকাবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রতিটি পর্বে এত সুশৃঙ্খল পরিবেশ অনুষ্ঠানটিকে প্রানবন্ত করেছে।

পুর্নমিলনী উদযাপন পরিষদের কার্যকরী সদস্য ও প্রচার ও প্রকাশনা কমিটির আহবায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন, আমাদের এই বিদ্যালয়টি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ বছর পর এই প্রথম পুর্নমিলনী উদযাপন হয়। অনেক পুরানো বন্ধুদের সাথে একত্রিত হতে পেরেছি। এই পুর্নমিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ