• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের দলে যুক্ত হয়েছে–বিএনপি নেতা এ বি এম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

আল আমিন হাওলাদার মামুন।।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন,শেখ হাসিনার অবৈধ সরকার আদালতকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ বছর মিথ্যা সাজা দিয়েছিল। সেই সাজা খেটেও তিনি দেশে ছিলেন। দেশকে ভালো বাসেন বলেই তিনি দেশ থেকে পালিয়ে যাননি। অথচ শেখ হাসিনা অবৈধ সরকার। তিনি তার পরিবার নিয়ে ইন্ডিয়ায় পালিয়ে গেছেন তার নেতাকর্মীদের বিপদে ফেলে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩ টায় মহিপুর থানা বিএনপি’র উদ্যোগে আয়োজিত মহিপুর কো- অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে যতবার ভোট সুষ্ঠু ও স্বাভাবিক হয়েছে ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করেছে। শেখ হাসিনা অবৈধ সরকার ২০১৪ সালের প্রহসনের নির্বাচনে বিনা ভোটে জয়লাভ করেছে। ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। এবং ২০২৪ সালের নির্বাচন আমলা এবং মামুদের নিয়ে নির্বাচন করা হয়েছে। কোন নির্বাচিত নেতারা শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা
প্রোপাগান্ডা করছে, তারা বলছে, বাংলাদেশে হাজার হাজার হিন্দু নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ছাড়া করা হচ্ছে অথচ আজ বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের দলের সাথে যুক্ত হয়েছে।

মহিপুর থানা বিএনপি’র সভাপতি মো. জলিল হাওলাদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহজাহান পারভেজের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ হাফিজুর রহমান চুন্নু এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো. আজিজ মুসুল্লি, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীূ নাননু মুন্সি, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ