• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় চেতনাশক ঔষধ খাইয়ে সর্বস্ব লুট, গুরুত্বর অসুস্থ-৬/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় খাবারের সঙ্গে চেতনানাশক ঔষধ খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। মঙ্গলবার ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে আব্বাস হাওলাদারের বাড়ি এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে মো. হাওলাদার ( ৮০), মোঃ আবু সালে (১২), মোঃ রাজিব(২৬),আছিয়া (৫),মোহাম্মদ জাকির (৩০) এবং আব্বাস উদ্দিন (৩৭), জোসনা বেগম (৩২) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত এগারোটার দিকে আব্বাসের পরিবারের ৬ সদস্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল গড়িয়ে বেলা বাড়লেও কারো ঘুম না ভাঙায় প্রতিবেশিরা গিয়ে তাদের ঘুম ভাঙান। পরে ঘুম থেকে উঠে দেখতে পান, দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ন ও ৫ টি এনড্রয়েট মোবাইল সহ বিভিন্ন মালামাল লুটে নেয়।

এসময় তারা অসুস্থ বোধ করলে প্রতিবেশিরা তাদের হাসপাতালে ভর্তি করেন। তাদের দাবি, সবার অজান্তে আগে ভাগে দুর্বৃত্তরা তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এমন কান্ড ঘটিয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম বলেন, এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ